বর্ষার জলে পুকুর ভরে, মাছ ছাড়ো আষার জুরে এই বার্তাকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যেয়র এর অনুপ্রেরনায় এবং মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষ প্রচার কর্মসূচী গ্রহণ করা হয়েছে এক সপ্তাহ ব্যাপী। এই কর্মকান্ডের অঙ্গ হিসাবে সারা রাজ্য জুড়ে একই সময়ে জলাশয় মাছ ছাড়ার বিশেষ উদ্যোগ ১০ জুলাই থেকে ২৪ জুলাই পালন করা হচ্ছে। সেই মতে রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৩ নম্বার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত সমিতির মালজুম পুকুরে মৎস্য দিবস পালন করা হয়। এদিন এলাকার মৎস্য চাষিদের উৎসাহতা দিতে কর্মশালার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহ সভাপতি রুস্তম আলী, জেলা মৎস্য আধিকারিক সন্তোষ কুমার মন্ডল সহ অন্যারা। এদিন কর্মশালা মৎস্য চাষের উপর একটি সুসজ্জিত ট্যাবলো দিয়ে গ্রামে মৎস্য চাষের সমন্ধে অবগতি করা হয়। তার সাথে স্থানীয় পুকুরে উন্নত মানের প্রায় আট কেজি রুই, কাতল, মৃগেল প্রজাতির মাছ ছাড়া হয়। এবং আগামী দিনে মাছ চাষের সামগ্রী জাল, হাড়ি সহ মাছের খবার দেওয়া হবে। যাতে আগামীদিনে বিজ্ঞান সম্নত পদ্ধতিতে মাছ চাষ করার ব্যবস্থা করা হবে চাষিদের।
এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য জানা, রাজ্য সরকারের উদ্যোগে বিজ্ঞান সন্মত পদ্ধতিতে মাছ চাষের লক্ষ্যে এক সপ্তাহ ব্যাপী মাছ চাষ সপ্তাহ পালন করা হচ্ছে। যাতে মাছ চাষের দিকে চাষিদের আগ্রহ বাড়ে। সরকারের পক্ষ থেকে সব রকমের সাহায্য করা হবে চাষীদের। সেই কারনে আজ কালিয়াগঞ্জের একে বারে প্রান্তিক গ্রামে এই কর্মশালার আয়োজন করা হয়।